রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৬
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

রাজারহাট উপজেলাকে শতভাগ স্কাউটস্ ঘোষণা করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

 

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাটের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও স্কাউট উপজেলা এবং বই পড়া আন্দোলনের ঘোষনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

শনিবার বিকেল ৫টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি রাজারহাট উপজেলাকে শতভাগ রক্তের গ্রæপ নির্ণয়ন সম্পূর্ণ উপজেলা,শতভাগ স্কাউট উপজেলা এবং বই পড়ায় উদ্বুদ্ধ করতে বাতিঘর প্রোগ্রাম ঘোষনা দেন। এছাড়া তিনি রাজারহাটে একটি মিনি ষ্টেডিয়াম ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের প্রতিশ্রæতি দেন।

রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবলু, রংপুর বিভাগীয় প্রাথমিক ও গণশিক্ষা উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহাব,কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান প্রমূখ।