মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:১৯
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

রওশন বিরোধীদলীয় নেতা,কাদের জাপা চেয়ারম্যান

ডেক্সরিপোর্ট:জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে চলমান সঙ্কটের সমাধান হয়েছে। এছাড়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদকে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দলটির প্রেসিডিয়াম সদস্য এ এসএম ফয়সল চিশতী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রওশন এরশাদকে সংসদের বিরোধীদলীয় নেতা আর জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান করার মধ্য দিয়ে সমঝোতা হয়।

চিশতী জানান, শনিবার (৭ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বারিধারার একটি ক্লাবে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার উপস্থিতিতে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে চলমান বিরোধের সমাধান করা হয়।

এদিকে শনিবার রাত ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার জালালী জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

গত একসপ্তাহ ধরে জাপার চেয়ারম্যান ও সংদের বিরোধীদলীয় নেতা হওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয় জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে। এরই জের ধরে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জাপার একাংশ রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করে। পরবর্তী সময়ে ওইদিনই সংবাদ সম্মেলন ডেকে জিএম কাদের বলেন, ‘রওশন এরশাদকে সম্মান করি, যতটুকু শুনেছি, তিনি নিজে থেকে নিজের কথা বলেননি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। জাপা ভাঙেনি। কোনও ভাঙনের মুখে পড়েনি। যেকোনও ব্যক্তি যেকোনও ঘোষণা দিলেই তো তা বাস্তবায়িত হয় না।’

এরআগে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে দলীয় প্যাডে নিজেকে সংসদে বিরোধীদলীয় নেতার পদে নিয়োগ দিতে স্পিকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেন জিএম কাদের। এরপর দিন বুধবার (৪ সেপ্টেম্বর) জিএম কাদেরের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা গ্রহণ না করার অনুরোধ জানিয়ে চিঠি দেন রওশন এরশাদ। এরই মধ্যে দিয়ে মূলত জাপায় গৃহবিবাদ শুরু হয়।

বারিধারার সমঝোতা বৈঠক উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা, মাসুদ উদ্দীন, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু প্রমুখ।