রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:২৮
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বিলুপ্তির পথে শিলপাটা ধার দেওয়ার দৃশ্য

মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধি:লাগবে শীল পাটা ধার, একসময় দেশের সর্বত্র শীল পাটা ধার কাটার ছন্দময় সুরের সঙ্গে পরিচয় ছিল না এমন মানুষ খুব কমই ছিলেন। গ্রামগঞ্জ এবং শহরের সর্বত্রই শ্রম-ফেরিওয়ালার এই হাঁক কানে আসতো।
কিন্তু দেশে এখন আর শীল পাটা দেখা যায় না,বিলুপ্তির পথে শিলপাটা ধার দেওয়ার দৃশ্য। মুগ্ধ হয়ে দেখার মতো ছিল ধার কাটনেওয়ালাদের হাতের নিপুণ কাজ। পাটা ও নোড়াতে বাটাল-ছেনি দিয়ে ছোট্ট একটি হাতুড়ির সাহায্যে ঠুকে ঠুকে ধার কাটানো দেখতো শিশুরা গোল হয়ে ঘিরে ধরতো। কাটনিওয়ালা কতো স্বাভাবিক ভঙ্গিতে পাটার পাথরটি খোদাই করে চলতো।
কিছুক্ষণের মধ্যেই পুরো পাটার গা মাছের আঁশের মতো রূপ ধারণ করে ফেলেন তারা। পাটা ধার কাটনিওয়ালারা তাদের দক্ষতা আর গৃহস্থের ইচ্ছা অনুযায়ী পাটাতে ধার  কেটে কেটে ফুটিয়ে তুলতো মাছ, ফুল, লতা ও পাখির ছবি।
ভোজনরসিক বাঙালিদের ঐতিহ্যে আজও আছে হাতে বাটা মশলায় তৈরি খাবার। এখন হাতে বাটা মশলার বদলে মেশিনে ভাঙানো গুঁড়া মশলার প্রচলন এসেছে। তারপরও অনেকে হাতে বাটা মশলায় তৈরি খাবার পছন্দ করেন। এখনও টিকে আছে হাতে বাটা মশলা তৈরির শীল পাটা।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পানিয়া গ্রামের মৃত্যু বাজতুল্লো সরদারের পুত্র নূরমোহাম্মাদ সরদার ওরফে ম্যানেজার (৫৫) দীর্ঘ ৩৫ বছর ধরে এই শীল কাটানোর কাজ করে তার জীবন জীবিকা  নির্বাহ করে, কালের আবর্তনে শীলপাটা  হারিয়ে যাওয়ার করনে সে তার পরিবার নিয়ে ভাল ভাবে চলতে পারছে না। তাই তিনি এখন শীল কাটানোর কাজ বাদ দিয়ে মটর ভ্যান চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করছে।