রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

আরও ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজার টিকা দিল যুক্তরাষ্ট্র

ডেস্করিপোর্ট  বাংলাদেশকে আরও প্রায় ২৪ লাখ ৯১ হাজার ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা দেশে এসেছে।

শনিবার সকাল সাড়ের ৮টার দিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ২৪ লাখ ৯১ হাজার ৭৮০ ডোজ ফাইজারের এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ ফাইজার টিকার পরবর্তী চালান চলে দেশে আসার কথা রয়েছে।

এদিকে গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ৬০ শতাংশ সংক্রমণ বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

অধিদপ্তরের পরিচালক (অসংক্রামক রোগ প্রতিরোধ) অধ্যাপক রোবেদ আমিন রোববার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

রোবেদ আমিন বলেন, ২০ ডিসেম্বর থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫। ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫ জনে।

করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

করোনায় বর্তমানে যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগেরই বয়স ৫০-এর বেশি। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সি মানুষের মধ্যে মৃত্যুর হার ১১।