মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ তরিকুল ইসলাম  মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা এই স্লোগান নিয়ে আজ বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ বরিশাল এর আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা উত্তর এর প্রাঙ্গনে জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে শিশু পরিবার বালিকা (উত্তর) এর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ ফারুক হোসেন, পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল স্বপন কুমার মুখার্জি, সভাপতি সনাক্ত বরিশাল প্রফেসর শাহ সাজেদা, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে পাশাপাশি বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সিআরপির সহযোগিতায় পঙ্গু মানুষের মাঝে কৃত্রিম অঙ্গ প্রদান করা হয়। পাশাপাশি জেলা প্রশাসক এর পক্ষ থেকে শিশুদের মাঝে ক্রীয়া সামগ্রী বিতরণ করা হয়। সমাজসেবার কর্মকর্তা কর্মচারিরা বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সমাজসেবা অধিদফতর এর মাধ্যমে কেন্দ্রীয় ভাবে পুরস্কৃত করা, বরিশালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক বরিশাল।

এসময় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ভ্যান গাড়ি দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে শিশু পরিবারের শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।