রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৫০
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বরিশাল কোতোয়ালী ও বন্দর থানায় নতুন যানবাহন হস্তান্তর

শামীম আহমেদ  বরিশাল নগর পুলিশের সেবা কে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নিজস্ব আন্তরিক প্রচেষ্ঠায় বরিশাল মহানগর পুলিশে একের পর এক যোগ করছেন নতুন মাত্রা।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৩) জানুয়ারি সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠ বরিশালে অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ আজিমুল করীম ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের হাতে নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আশরাফ আলী ভূঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বারসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।