বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৫৪
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তার রদবদল

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি ) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নান্নু খানকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়া জেলা লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দা রেশমা খানমকে কুষ্টিয়া পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ পদে ও প্রত্যয়ী, নারী সহায়তা কেন্দ্র এর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জহুরুল ইসলামকে জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ হাসপাতালের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলামকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন হাওলাদারকে পুলিশ হাসপাতালে বদলি করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ অফিসের অপরাধ শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) খন্দকার শামীম উদ্দিনকে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আনিসুল ইসলামকে সাইবার ক্রাইম ইউনিটে এবং অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) আননুর যায়েদকে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শফিকুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) পদে বদলি করা হয়েছে।

উল্লেখ্য,জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।