বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

ববি শিক্ষার্থীর শ্লীলতাহানীর প্রধান আসামী লিটন মোল্লা র‌্যাবের হাতে আটক

শামীম আহমেদ  বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ আলমতাজ আক্তার ও তার স্বামী সোহাগ হাসানকে মারপিঠ করার মামলার প্রধান আসামী বরিশাল সদর চরকাউয়া ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সাইদুল আলম লিটনকে নগরীর সাগরদীর ইসলাম পাড়া থেকে আটক করেছে র‌্যাব।

আজ রোববার (১৬) জানুয়ারী সন্ধায় বরিশাল র‌্যাব অফিস থেকে ছবি ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করে।

তারা জানায় গত ১১ই জানুয়ারী আনুমানিক সন্ধা ৭টার দিকে মেট্রোপলিটন বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরআইচা নামক এলাকা ও ববি’র উপাচার্যের বাস ভবনের পিছনে আনন্দ বাজার ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তায় দাঁড়িয়ে কথা বাতা বলার সময় জাহিদ হোসেন জয় নামক এক যুবক আপত্তিজনক কথা বার্তা বলায় শিক্ষার্থী আলমতাজ আক্তার এর প্রতিবাদ জানালে ইউপি সদস্য সাইদুল আলম লিটন সহ তার সহযোগীরা উক্ত শিক্ষার্থীর শ্লীলতাহানী করা সহ তার স্বামিকে এলোপাতাড়ী মারপিঠ করে।

পরবর্তীতে এ হামলার ঘটনায় সোহাগ হাসান বন্দর থানায় বাদি হয়ে সাইদুল আলম লিটন ও ২ সহযোগী সহ আরো ২/৩ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

র‌্যাব (৮) সিপিএসসি’র একটি অভিযানিক দল বিভিন্ন কৌশল অবলম্বন করে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতয়ালী থানাধীন সাগরদীর ইসলামপাড়ায় সাইদুল আলম লিটন মোল্লা অবস্থান করছে।

এসময় র‌্যাবের অভিযানিক দলটি দুপুরের দিকে সেখানে পৌছলে সাইদুল আলম লিটন র‌্যাবের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্ঠা করলে তাকে আটক করে।

অভিযোগ রয়েছে তার ভাতিজা জাহিদ হোসেন জয় এবং উক্ত আসামী এলাকার বহু অপকর্মের মূল হোতা। বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম। শিক্ষার্থীদের অভিযোগ, জাহিদ বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করতেন আর সাইদুল আলম লিটন তাকে প্রশ্রয় দিতেন। তাদের হাতে এলাকায় প্রায় হেনস্তার শিকার হতেন শিক্ষার্থীরা, এ পর্যন্ত শতধিক শিক্ষার্থী নানা ভাবে হেন¯’ার শিকার হয়েছেন। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের বিষয়ে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে বরিশাল জেলার বন্দর থানায় অন্যান্য দুইটি মামলা রয়েছে।