বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১০
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

কাশ্মীরে দৃশ্যমান হলো বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু

অনলাইন ডেস্ক  ভারতের জম্মু-কাশ্মীরে দৃশ্যমান হলো বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। এটির নির্মাণকাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। নির্মাণাধীন সেতুটির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সেতুটি নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে। এটিই হবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। চলতি বছরের ডিসেম্বরে এটি চালু করার কথা রয়েছে। দেশটির অন্যান্য মন্ত্রী ও নেতারও সেতুটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও সেতুটির চারটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বলেন, ‘কী চমৎকার সেতু! এটি সত্যিই বিস্ময়কর।’ এর ফলে কাশ্মীরের সঙ্গে সংযোগ বাড়বে বলেও জানান তিনি।

দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি টুইট বার্তায় জানান, জম্মু-কাশ্মীরের রেইসি জেলায় এক হাজার ৩১৫ মিটার দীর্ঘ চেনাব সেতু নির্মিতি হচ্ছে। এটি নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে যা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। ২০০২ সালে এই রেলসেতুর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু সেতুর উচ্চতম স্থানে বিরূপ আবহাওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০৮ সালে আবার নির্মাণকাজ শুরু করা হয়।