শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫০
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

শিক্ষার্থীকে ‘একসঙ্গে চার ডোজ’ টিকার ঘটনা তদন্তে কমিটি গঠন

ডেস্করিপোর্ট  নেত্রকোনার মদন স্বাস্থ্যকেন্দ্রে আবিদা বিনতে আজিজ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে একই সময় টিকার চার ডোজ দেওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া এ কমিটি গঠন করেন।

নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের ডা. অভিজিত লোহকে প্রধান করে মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল ও ইপিআই তত্ত্বাবধায়ক মজিবুর রহমানকে সদস্য করে এ তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীর শারীরিক অবস্থা ভালো থাকায় শনিবার সন্ধ্যায় তাকে বাসায় পাঠানো হলেও পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক কাটেনি।

শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা জানান, আমার মেয়েটির অবস্থা আগের চেয়ে মোটামুটি ভালো আছে। তার শরীরে জ্বর ও হাতে ব্যথা থাকায় আমরা এখনও আতঙ্কে আছি।

শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা আমার মেয়েকে বাসায় দেখে গেছেন। মেয়েটির অবস্থার অবনতি ঘটলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করব।

স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হুমায়ুন কবির জানান, শিক্ষার্থীর অবস্থা এখন পর্যন্ত ভালো। তবে তাকে বাসায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ঘটনায় সিভিল সার্জন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, একই ব্যক্তিকে একসঙ্গে চার ডোজ দেওয়ার কোনো সুযোগ নেই। তবে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।