পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর দুমকিতে ৫৩২ পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার(১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে দুমকি থানা পুলিশের অভিযানে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় তল্লাসীকালে জাহাঙ্গীর প্যাদা (৫৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটক জাহাঙ্গীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামের ইদ্রিস প্যাদার ছেলে।
পুলিশ জানায়, মাদক আইনে তার বিরুদ্ধে দুমকি থানার মামলা দায়ের হয়েছে।