সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৩৭
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভোলায় শপথ নিলেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর উপজেলার নব-নির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শপথ নিয়েছেন।

সোমবার (১৪ ফেব্রæয়ারী) বেলা ১২ টার দিকে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে চেয়ারম্যান ও সদস্যদের প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।

শপথ বাক্যপাঠের পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহম্মেদ, ভোলা সদর উপজেলার পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমূখ।

পরে জেলা প্রশাসক ফুল দিয়ে নব-নির্বাচিত সব চেয়ারম্যানগণকে বরণ করে নেন এবং নব-নির্বাচিত চেয়ারম্যানও জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বক্তারা বলেন, তৃণম‚ল পর্যায়ে জনগণের সঙ্গে চেয়ারম্যান ও সদস্যদেও সম্পৃক্ততা খুবই গুরুত্বপ‚র্ণ। তাই সরকারের সবল কর্মকাÐ ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে চেয়ারম্যানের কাজ করে যেতে হবে। ইউনিয়নগুলোর উন্নয়ন কর্মকাÐ তরান্বিত করতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণম‚লের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাÐ বাস্তবায়ন করতে হবে।

ভোলা সদর উপজেলার শপথ নেওয়া ১২ চেয়ারম্যানরা হলেন- ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বশির আহমেদ, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম স্বপন, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুর, চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ২ নং প‚র্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার, ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ১২ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিল।