সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫৫
শিরোনাম :
নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল রাশিয়া

অনলাইন ডেস্ক  ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া। দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা শহরটি রুশ সেনাদের দখলে চলে গেছে। শহরটির মেয়র ভলোদিমির কোভালিঙ্কোর তথ্যের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

নোভা কাখোভকার মেয়র বলেন, রাশিয়ার বাহিনী শহরটি দখলে নিয়ে সব সরকারি ভবন থেকে ইউক্রেনের পতাকা সরিয়ে দিয়েছে।

নোভা কাখোভকা একটি ছোট্ট শহর। কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত, যা সরাসরি ক্রিমিয়ান উপদ্বীপকে পানি সরবরাহ করে চ্যানেলের মাধ্যমে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া সফলতার সঙ্গে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। খেরসন, মিকোলেইভসহ বেশ কয়েকটি শহর রুশ সেনাদের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

বেশ কয়েকটি রুশ বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।’

একই সঙ্গে রোববার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।