সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

চরমোনাই মাহফিলে গিয়ে ৩ দিনে ১৪ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  দেশ ও জাতির কল্যাণ কামনায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের করা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল।

তবে তিন দিনে মাহফিলে গিয়ে হৃদরোগে ১০ জন এবং আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে চারজনের মৃত্যু হয়েছে।

চরমোনাই মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের মধ্য থেকে ১৪ মুসল্লি মারা গেছেন। এর মধ্যে গত ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারে রওনা দেন ৪২ মুসল্লি। রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়। পরে চারজনের লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া তিন দিনে মাহফিলে ১০ ষাটোর্ধ্ব মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জানাজা শেষে হৃদরোগে মৃত মুসল্লিদের লাশ নিজ নিজ এলাকায় পাঠানো হয়।
এদিকে সোমবার সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় এ মাহফিল।

এর আগে শুক্রবার বাদ জুমা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের উদ্বোধন বয়ানের মাধ্যমে বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছিল।