শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম :
প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

পটুয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে রণক্ষেত্র

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে পন্ড হয়ে গেছে জেলা বিএনপির সভা। শহরের বনানী এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশে হামলা চালায় এমনটাই দাবি করেছে জেলা বিএনপি। এ সংঘর্ষে জেলা যুবদলের সহ-সভাপতি মাকসুদুর রহমান পরাগ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিউল বাসার উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ সহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি টিয়ারসেল নিক্ষেপ করে।

সদর থানা বিএনপির আহ্বায়ক কাজী মাহাবুব হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা দলীয় কার্যালয়ের সামনে সভার আয়োজন করেছিলাম। সকাল ১০টায় সভা শুরু হওয়ার আগেই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের পোলাপান আমাদের উপর হামলা চালায়।

ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবকলীগের কেউ বিএনপির ওপর হামলা চালায় নাই- এমনটা দাবি করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। তিনি বলেন, এটা বিএনপির দলীয় কোন্দলের কারণে হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক আছে।’