শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০২
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

সাজেকে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ডেস্করিপোর্ট  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ধুলুমণি চাকমা (৩০) নামে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে সাজেকের মাচালং এলাকায় একটি মালবাহী ট্রাক (চট্র-মেট্রো-১১-৯৮১১) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে মাসালং বাজার ব্রিজ পাড় হয়ে টার্নিং ওঠার সময় বিপরীতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে সাজেক থানার ওসি নুরুল হক জানান, ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।