বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

স্বাধীনতা পুরস্কার পেলেন ১০ বিশিষ্ট ব্যক্তি

ডেস্করিপোর্ট  জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন দেশের ১০জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম, আবদুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস, মরহুম সিরাজুল হক, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম, মরহুম মো. আমির হামজা, মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

পুরস্কারপ্রাপ্তির খবরের প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, যেকোনো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া অনেক সম্মানের। সর্বোচ্চ পর্যায়ের এ পুরস্কার পেয়ে আমি অভিভূত। আমার আনন্দ প্রকাশের ভাষা আমার জানা নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞ।