বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৮:৪৬
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

দুমকিতে বিয়েতে দাওয়াত না পেয়ে গাভী গরু কুপিয়ে জখম!

মো আজিজুল,পটুয়াখালী দুমকী প্রতিনিধি  পটুয়াখালীর দুমকিতে বিয়েতে দাওয়াত না পেয়ে প্রতিপক্ষের একটি গাভী গরুকে কুপিয়ে জখম করে প্রতিশোধ নেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়, পান ব্যবসায়ী শহীদ মোল্লা কিছুদিন আগে মেয়ের বিবাহ অনুষ্ঠানে একই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে রাজিবকে দাওয়াত না দেয়ার প্রতিশোধ নিতে রাজিব প্রকাশ্য দিবালোকে শহীদ মোল্লা’র গাভীটি কুপিয়ে জখম করেন।

শহীদ মোল্লা ও রাজিব হাওলাদার সম্পর্কে মামাতো ফুফাতো ভাই হন। শহীদ মোল্লা জানান, আমার সাথে তাদের আর কোন শত্রুতা নেই, শুধু আমার মেয়ের বিয়েতে দাওয়াত দেইনি বলে আমার গাভী গরুর উপর দেশীয় অস্ত্র দিয়ে এমন নৃশংস হামলা চালিয়েছে। গরুটি অল্পের জন্যে প্রাণে রক্ষা পায়।
অভিযুক্ত রাজিব হাওলাদারের চাচা খলিল হাওলাদার বলেন, কুপিয়ে জখম করার ঘটনা মিথ্যে তবে বরের পান নষ্ট করায় লাঠি দিয়ে পিটিয়েছে।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।