শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করছে রাশিয়া

অনলাইন ডেস্ক  মস্কোর মার্কিন দূতাবাস থেকে বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবার কূটনীতিকদের একটি তালিকা পেয়েছে, যাদের রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পারসোনা নন গ্রাটা’ বলে ঘোষণা করেছে। এই আদেশের মধ্যে কতজন কূটনীতিক রয়েছে তা বলা হয়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করে। ইউক্রেন আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় মস্কোর পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়।

বৈঠকের পর রাশিয়া জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কাছাকাছি, যা হবে একটি নজিরবিহীন পদক্ষেপ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে চলতি মাসের শুরুর দিকে জাতিসঙ্ঘে রাশিয়ান মিশনের ১২ সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে তাদের ‘গোয়েন্দা অপারেটিভ’ হিসেবে অভিযুক্ত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের পঞ্চম দিনে বাইডেন প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।

জাতিসঙ্ঘে মার্কিন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছেন রুশ কূটনীতিকরা।’