শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১০:২১
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

মারিউপোলে থিয়েটারে হামলায় ৩০০ জন নিহত: ইউক্রেন

অনলাইন ডেস্ক  ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের একটি থিয়েটারে গত সপ্তাহে হামলা চালায় রুশ বাহিনী। ক্রমাগত গোলাবর্ষণে থিয়েটারটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় ওই হামলায় হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শুক্রবার মারিউপোল সিটি হল জানিয়েছে, ওই হামলায় আনুমানিক তিনশ জনের প্রাণহানি ঘটেছে। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মারিউপোল সিটি হল টেলিগ্রামে লিখেছে, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী রুশ বিমান হামলায় মারিউপোলের ড্রামা থিয়েটারে আশ্রয় নেওয়া আনুমানিক তিনশ জনের মৃত্যু হয়েছে।

মারিউপোলে তীব্র লড়াই শুরু হওয়ার পর ওই থিয়েটারে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানে তীব্র লড়াই চলায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই নিহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

হামলায় সময় মোট কতজন মানুষ আশ্রয় নিয়েছিলেন সেটাও স্পষ্ট নয়। সিটি কাউন্সিল, বিভিন্ন মানবাধিকার সংস্থা আর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী হামলার সময় সেখানে পাঁচশ থেকে এক হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।