রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

জাতীয় পরিষদ ভেঙে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবে পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি।

এরপরই পাকিস্তানের রাষ্ট্রীয় টিভিতে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন ইমরান খান। এতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ইতোমধ্যে আমি রাষ্ট্রপতির কাছে বার্তা পাঠিয়েছি যে, অ্যাসেম্বলি (জাতীয় সংসদ) ভেঙে দিন। আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করি। জনগণ যার পক্ষে রায় দেবে তাকেই সবাই মেনে নেবে। বিদেশী কারো উসকানিতে নয়।

এ সময় বিরোধী নেতাদের সমালোচনা করে তিনি বলেন, বিদেশ থেকে পাঠানো একটি ষড়যন্ত্র আজ ডেপুটি স্পিকার খারিজ করে দিয়েছেন। এ জন্য আমি সবাইকে মোবারকবাদ জানাই। গোটা জাতি আজ পেরেশান ছিল, কি গাদ্দারি হয়। আমি সবাইকে বলে দিতে চাই এমন ষড়যন্ত্র জাতি মেনে নেবেনা। আমরা আইনি শক্তি ব্যবহার অনাস্থা প্রস্তাব খারিজ করেছি।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাবনা পেয়েছেন, যা তিনি অনুমোদন করেন, ফলে জাতীয় পরিষদ এখন সাংবিধানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে।