রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বরিশালে বিশ্ব পানি দিবস পালিত

শামীম আহমেদ  ‘ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই শ্লোগান নিয়ে বরিশালে আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের হলরুমে যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী মো. ছবিবুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

এছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহন করেন। সভায় বক্তারা ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহার রোধে নানা পরামর্শ দেন। এর আগে জেলা প্রশাসন চত্ত¡র থেকে বিশ্ব পানি দিবসের একটি বর্নাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।