শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

পটুয়াখালীতে বাস ও অটোর সংঘর্ষে আহত ৫

মো আজিজুল দুমকী,পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে ফালাক ক্লাসিক বাস ও অটোর মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

আজ শুক্রবার দুপুর বারোটার সময় পটুয়াখালী-কুয়াকাটা মহা সড়কের পল্লী বিদ্যু এলাকার গাজী মুনিবুর রহমান নার্সিং ইনস্টিটিউটের সামনে এ দূর্ঘটনা ঘটে।

এসময় অটোতে থাকা ড্রাইভারসহ আরো ৪ যাত্রী আহত হন। আহতরা হলো, হালিমা (৩৫) লিটন (৩০) নিজান (৩১) জাকির (৩৫) এবং মিনারা (৫০)।

জানাগেছে, ফালাক ক্লাসিক ( ঢাকা মেট্রো ব ১৪-৮৫৬০) নামে বাসটি পটুয়াখালী বাস টার্মিনালে থেকে তৈল নেবার জন্য রাকিব নামের হেলপার রূপালী ফিলিং স্টেশনে নিয়ে আসে। পরে তৈল নিয়ে আবার বাস টার্মিনালে যাবার পথে পল্লী বিদুৎ এলাকার গাজী মুনিবুর রহমান নার্সিং ইনস্টিটিউটের সামনে গেলে উওর দিক থেকে আসা একটি ট্রাক রাস্তার পশ্চিম পাশে চাপ দিলে বাসটিও রাস্তার পশ্চিম পাশে চেপে আসে।

বাসটি চেপে যাওয়ায় অটোর কোন জায়গায় না থাকায় বাসের সাথে অটোর সংঘর্ষ হয়। এসময় বাসটি বিদ্যুৎতের খুটির সাথে ধাক্কা লেগে আবার পিছনে আসলে অটোটি আবার ধাক্কা খায়। যার কারনে অটোর সামনের অংশ ভেঙে যায় এবং যাত্রীরা আহত হন।

অটো ড্রাইভার জাকির বলেন, বাসের হেলপার আমার সাইডে এসে অটোর সাথে ধাক্কা দিয়ে আমার সাইডে ঠুকে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, দূর্ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে।