শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

পাকা বাড়ি নির্মাণ করলেন ভুবন বাদ্যকর

অনলাইন ডেস্ক  ভাইরাল হওয়া ‘কাঁচাবাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে কিনেছেন গাড়ি। তবে নিজের কেনা সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভুবন বাদ্যকর। কিন্তু খুব বেশি আঘাত না পাওয়ায় বেঁচে যান।

এখন নিয়মিত গানের সঙ্গে তার যোগাযোগ। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েই সীমাবদ্ধ থাকেননি তিনি, পৌঁছে যান কলকাতার বড় বড় টিভি অনুষ্ঠানেও। এবার সেই ভুবন বাদ্যকরে নির্মাণ করলেন বাড়ি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের নতুন বাড়ি নির্মাণের এক ঝলক। পশ্চিমবঙ্গের দুবরাজপুরে যেখানে ভুবনের বাড়ি ছিল, তার পাশেই গড়ে উঠেছে পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রঙের টাইলস। ঢালাই হয়ে গেছে, ভেতরের দুটো ঘর সাজানো শেষ। এক ইন্টিরিয়র ডিজাইনার স্বেচ্ছায় ভুবনের ঘর সাজিয়ে দিয়েছেন।

তানজিন তিশার ‘অচেনা প্রেম’তানজিন তিশার ‘অচেনা প্রেম’
এ প্রসঙ্গে ভুবন বলেন, ‘দিন কয়েক আগে ঝড়ে আমার পুরোনো বাড়ির চাল উড়ে গিয়েছিল। তাই কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বাড়িতে উঠেছি। আমার সবটুকু সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়। এমন বাড়ি বানানোর কথা আমি স্বপ্নেও ভাবেননি কখনো। কিন্তু মানুষের ভালোবাসায় সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে। শুধু আমার স্ত্রী নয়, পরিবারের সবাইকে নিয়েই থাকবো এই বাড়িতে।’

প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করেন। ভাজা বাদাম নয়, কাঁচাবাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচাবাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি। এই গানের কথায় যুক্ত হয়েছে টাকা ছাড়াও যার বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরোনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।