সোমবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:৩৮
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক  অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় ও সরকার বিরোধী আন্দোলন বেগবান হওয়ার জেরে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে।

শ্রীলংকা গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করে দেশটির প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসেকে পদত্যাগ করার অনুরোধ জানান।

এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করায় প্রেসিডেন্ট সর্বদলীয় মন্ত্রীসভা গঠনের জন্য সংসদের অধিবেশনে সকল দলকে ডাকতে পারেন বলে জানিয়েছে লংকান গণমাধ্যমটি।

এদিকে এর আগে শ্রীলংকার বিরোধী দল সামাজি জানা বালাওয়েগানা নিশ্চিত করে, মাহিন্দ্র রাজাপাকসে পদত্যাগ করলেও তাদের দলের প্রধান সাজিথ প্রেমাদাসা অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন না।

এর আগে সোমবার সকালে রাজাপাকসের সমর্থকরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন যেন তিনি পদত্যাগ না করেন।

এরপর রাজাপাকসের সমর্থক ও বিরোধী দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষের পর একটি টুইট করে ৭৬ বছর বয়সী রাজাপাকসে সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

তিনি আরও জানান, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব পালন করবেন।