শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পাথরঘাটায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরগুনার পাথরঘাটা থেকে ৫ কেজি গাঁজাসহ নাসির উদ্দিন (২৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন বরগুনা সদর উপজেলার গাজী মাহমুদ এলাকার মো. পনু হাওলাদারের ছেলে।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকনের বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে হাতে নাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, ঢাকা থেকে এই মাদক বরিশাল এক্সপ্রেস পরিবহনে পাথরঘাটায় আসে। এর সাথে আরো কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখছেন থানা পুলিশ।