মঙ্গলবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৭
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত

ডেস্করিপোর্ট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার ছোট বিড়ালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে ও উপজেলা যুবদলের সহসভাপতি আবদুল মান্নান (৪৮), নওগাঁর নিয়ামতপুর উপজেলার চণ্ডিপুর গ্রামের ব্যবসায়ী মো. আক্তারের স্ত্রী বিথি খাতুন (৩৩) এবং তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)।

দুর্ঘটনায় ব্যবসায়ী আক্তারও গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পবা থানার ওসি ফরিদ হোসেন জানান, আক্তারের মোটরসাইকেলে তার স্ত্রী ও মেয়েও ছিল। নওহাটা এলাকায় আবদুল মান্নানের মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর পর একটি ট্রাক্টর এসে দুই মোটরসাইকেলকেই চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশু মরিয়ম জান্নাত ও আবদুল মান্নান মারা যান। আর বীথি খাতুন ও তার স্বামী আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক বীথি খাতুনকে মৃত ঘোষণা করেন।

ওসি ফরিদ হোসেন আরও জানান, দুর্ঘটনার পর চালক তার ট্রাক্টর ফেলে পালিয়েছেন। পরে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটিও থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।