ডেস্করিপোর্ট বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা এডাবের উদ্যোগে ৩ দিন ব্যাপী আইসিটি ও ডিজিটাল কমুনিকেশন বিষয়ে প্রশিক্ষন শুরু হয়েছে।
সোমবার (২৩ মে) সেইন্ট-বাংলাদেশ বরিশাল-এর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব সভাপতি কাজী জাহাঙ্গীর কবির।
এ সময় অনুষ্ঠানে উদ্ধোধনী পর্বে বক্তব্য রাখেন,এডাব বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ও সাকো সংস্থার নির্বাহী পরিচালক কাজী সোয়েব ফকরুল।
প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন এডাব-এর বিভাগীয় সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম বাবু। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তুষার সিকদার, যোগাযোগ কর্মকর্তা, এডাব। বরিশাল বিভাগের ৬টি জেলার মোট ২৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সহযোগী সংস্থার দক্ষতা বৃদ্ধি করা।