সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪১: প্রশাসন

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা আগে ৪৯ বলা হলেও প্রকৃত সংখ্যা ৪১ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

মো. মমিনুর রহমান বলেন, কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনার পর কিছু মরদেহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল। সেখানে একবার গণনা করা হয়। আবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও সেগুলো গণনা করা হয়। তাতে সংখ্যা বেড়ে ৪৯ হয়ে গিয়েছিল। আগের ৪৯ জনের তথ্য ভুল ছিল।

তিনি আরও বলেন, সব মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শুরু থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। এ কারণে মৃতের প্রকৃত সংখ্যা ৪১। তবে এরপর আর কোনো মৃতদেহ উদ্ধার হলে তা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রাখা হবে।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রীসীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী
উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ৪১ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে।