শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৩৯
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ঝাড়খন্ডে ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত পোড়ালো গ্রামবাসী!

অনলাইন ডেস্ক  ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। বুধবার (৮ জুন) রাতে ভারতের ঝাড়খণ্ডের গুমলায় ঘটেছে এই ঘটনা।

দেশটির পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওঁরাও নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্য আরেক অভিযুক্ত আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মায়ের সঙ্গে কাজে বেরিয়েছিলেন এক তরুণী। অভিযোগ, তাদের পথ আটকান সুনীল এবং আশিস। এরপর তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এই খবর চাউর হতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার রাতে দুই অভিযুক্তকে পাকড়াও করেন গ্রামবাসী। তাদের বেধড়ক মারধরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

দুই যুবককে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এই খবর পৌঁছায় স্থানীয় থানায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে যখন পৌঁছায় ততক্ষণে এক অভিযুক্তের পুরো শরীর জ্বলে গিয়েছিল। অন্য জনকে কোনো রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শরীরের বেশিরভাগ অংশই ঝলসে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।