সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

শিমুলিয়া-মাঝিরঘাটে ফেরি চলবে: নৌ প্রতিমন্ত্রী

ডেস্করিপোর্ট  শিমুলিয়া-মাঝিরঘাটে ফেরি চলাচল করবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পদ্মা সেতু চালু হলেও পুরোপুরি বন্ধ হয়নি ফেরি চলাচল। সেখানে ৬টি ফেরি চাহিদা অনুযায়ী পারাপার করছে। সোমবারও মাঝিরঘাট দিয়ে ফেরি চলাচল করেছে। আমাদের যেভাবে চাহিদা থাকবে সেভাবে ব্যবহার করব।

মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা পদ্মা সেতু। তার মানে এই নয়, আমাদের অন্যান্য যোগাযোগ বন্ধ হবে।

১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরির পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত-ভুটান-মিয়ানমারসহ সব দিকেই সংযুক্ত হয়ে যাচ্ছে। আমাদের নৌপথ আরও উন্নত হবে, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।