সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

চলাচলের গিঁট খুঁজে ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্করিপোর্ট  সারা দেশ থেকে চলাচলের গিট খুঁজে বের করে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, রাস্তা চলাচলে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য যেখানেই প্রয়োজন সেখানেই ওভারপাস নির্মাণ করতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, পদ্মা সেতুর উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে অভিন্দন ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। সেই সঙ্গে অর্থ সচিব গর্ভনর হওয়ায় তাকে ও অভিনন্দন জানানো হয়। তিনি আরও বলেন, এখন আর নতুন প্রকল্প নেওয়া হবে না। তবে পুরনো প্রকল্পগুলোকে সংস্কার এবং প্রয়োজনে রাস্তার ঘার ভেঙ্গে সোজা করতে হবে।