শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

কাউখালীতে পানির স্রোতে ভেঙে গেছে সাঁকো, এলাকাবাসীর দুর্ভোগ

ডেস্করিপোর্ট  কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের মোল্লা বাড়ি সংলগ্ন পাঙ্গাসিয়া খালের উপর তৈরি বাশের সাঁকোটি তিন গ্রামের যাতায়াতের একমাত্র পথ। সাঁকোটি পানির স্রোতে ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থীসহ দুই পাড়ের হাজার হাজার লোকজন বিপাকে পড়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিনের তৈরি এই সাঁকোটি পানির স্রোতে সেতুর উত্তর পাড়ের একাংশ ভেঙ্গে যায়। যাহা মেরামতের জন্য সরকারিভাবে সাহায্য ছাড়া সম্ভব নয়। স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সাঁকো পার হয় যেতে হয়। সাঁকোটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে অনেক পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুই পাড়ের লোকজন এখন নৌকা দিয়ে পাড় হচ্ছে।

সাঁকোর দুই পাড়ের অর্থাৎ শিয়ালকাঠী উত্তর, ফলইবুনিয়া ও শিয়ালকাঠী দক্ষিন গ্রামের লোকজন আক্ষেপ করে বলেন এখানে একটি পাকা পুলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বার বার যোগাযোগ করা হলেও আজও এখানে পাকা পুল নির্মিত হয়নি। বাঁশের সাঁকোটি এলাকাবাসীর প্রচেষ্টা ও অর্থায়নে করা হয়েছিল।

এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার জানান, এই খালে একটি পাকা সেতু করার জন্য পরিকল্পনা আছে। বরাদ্দ পেলে শীঘ্রই কাজ শুরু করা হবে।