সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৫
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেছেন ইউক্রেন – রাশিয়া যুদ্ধের জন্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন খরচও বহু গুন বেড়ে গেছে। এ কারণে আমাদের পুলিশ সদস্যদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। অফিস ও ব্যারাক ভবনে অকারণে যেন একটা ফ্যান বা লাইট না জ্বলে সেটা নিশ্চিত করার জন্য তিনি কুষ্টিয়া জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের নির্দেশ প্রদান করেন

বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) বিকাল সাড়ে ৫ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৈকালিক রোলকল ও বিভিন্ন ধরনের গেমস অনুষ্ঠিত হয়। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য এসব কথা বলেন।

পুলিশ অফিস ও পুলিশ লাইন্সে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স উল্লেখিত বৈকালিক রোলকল ও বিভিন্ন ধরনের গেমসে অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম নিজে উপস্থিত থেকে সকল অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করতঃ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার – ফোর্সের সাথে ক্রিকেট খেলায় অংশ গ্রহণ করেন।

বৈকালিক রোলকল শেষে সকল পুলিশ সদস্য পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে এক সাথে ৩০ মিনিট হাটা- হাটি, দৌড়ানো এবং হালকা ব্যায়াম সেরে বিভিন্ন খেলাধূলায় অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় নিয়মিত রোলকল, খেলাধূলা, ব্যায়াম ও হাটা – হাটির মাধ্যমে আভ্যন্তরীণ ডিসিপ্লিন ও স্বাস্থ্য ঠিক রাখার নির্দেশ প্রদান করেন। পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডের অন্য কর্ণারে অন্যান্য অফিসার – ফোর্স ফুটবল ও ভলিবল খেলায় অংশ গ্রহণ করেন। যে সমস্ত অফিসার ও ফোর্স খেলাধূলায় অংশ গ্রহণ করেননি তারা ওসি ডিবি ও আর আই পুলিশ লাইন্স কুষ্টিয়ার নেতৃত্বে কুষ্টিয়া পুলিশ লাইন্সের আভ্যন্তরীণ রাস্তায় হাটা – হাটি করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ (CCIU), মোঃ ফয়সাল হোসেন, ডিআইও – ১, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রির্জাভ অফিস, মোঃ হাফিজুর রহমান, ইনচার্জ, অপরাধ শাখা, মোঃ শাহাদৎ হোসেন, ওসি ওয়াচ, ডিএসবি, মোঃ আজিবর রহমান, আরআই, পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।