সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বেশি দামে ট্রেনের টিকিট বিক্রি, যুবক গ্রেফতার

ডেস্করিপোর্ট  চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের বেশকিছু টিকিট সংগ্রহ করে সেগুলো বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার ওই যুবকের নাম হাসান আলী (৩২)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, স্টেশনের সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে এক যাত্রীর কাছে বেশি দামে টিকিট বিক্রি করছিলেন তিনি। পরে তল্লাশি করে তার কাছে থাকা বিভিন্ন ট্রেনের ১৯টি আসনের বেশ কয়েকটি টিকিট উদ্ধার করা হয়।

একটি চক্র টিকিট কালোবাজারি করে কৃত্রিম সংকটের মধ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে বলে জানিয়েছে র‌্যাব।