সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বাকেরগঞ্জে তিন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্করিপোর্ট  বাকেরগঞ্জে তিন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে বরিশালের বাকেরগঞ্জে তিনটি বেকারি মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ।

উপজেলার কালিগঞ্জ বাজারের সৈকত ব্রেড ২০ হাজার ও বরিশাল বেকারি ১০ হাজার টাকা এবং বাকেরগঞ্জ বন্দরে রোজা ফুড ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি আবুজর মো. ইজাজুল হক সংবাদ মাধ্যম কে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদিত বিস্কুট তৈরিতে পঁচা, খাদ্য সামগ্রী ও কেক তৈরিতে খাবার অযোগ্য রং ব্যবহার করার অপরাধে তিনটি বেকারির মালিক কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কারখানায় মানসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পরে কাজ করার নির্দেশনা দেয়া হয় এবং ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে ।