সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

কুড়িগ্রামে বজ্রপাতে নানির মৃত্যু, তিন নাতি আহত

ডেস্করিপোর্ট  কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে নানির মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৩ নাতি।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে দড়িচর পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রামের আজাদ আলীর স্ত্রী বুলবুলি খাতুন (৫৫) নাতনি ইসমোতারা (১৪), ইতি (১১) ও মমিনসহ (৫) বাড়ি সংলগ্ন সড়কে পাটখড়ি শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ করে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই নানি বুলবুলি খাতুন মারা যান। তার সঙ্গে থাকা নাতি ও নাতনিরা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত শিশুদের পিতার নাম এরশাদুল হক বলে জানা গেছে।

ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বজ্রপাতে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় আহত তিন শিশু চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তারা সুস্থ আছে।