শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৫
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

কামড়ের বদলা নিতে সাপকে কামড় দিয়ে মেরে ফেলল শিশু

অনলাইন ডেস্ক  ঠোঁটে কামড় দেওয়ায় উল্টো সাপকে ধরে কামড় দিয়ে মেরে ফেলছে এক দুই বছরের শিশু!

তুরস্কের বিনগল এলাকার কাছে কান্তার গ্রামে এই ঘটনা ঘটে বলে নিউজ ডটকম.এইউ এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েটি বাড়ির পেছনে খেলার সময় হঠাৎ জোরে চিৎকার দেওয়া শুরু করে। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন মেয়েটির ঠোঁটে কামড়ের দাগ এবং তার মুখে ৫০ সেন্টিমিটার লম্বা একটি সাপ আটকে আছে। নিজের ছোট ছোট দাঁত দিয়েই অযাচিত ওই অতিথিকে মেরে ফেলেছে মেয়েটি।

ঘটনার পর প্রতিবেশীরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। তাকে সেখানে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। মেয়েটি বর্তমানে ভালো আছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।