বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৪৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিক-কিন্ডারগার্টেনও ছুটি সপ্তাহে দুই দিন

ডেস্করিপোর্ট  দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলেও সপ্তাহে দুদিন ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে সাপ্তাহিক ‍ছুটি দুদিন শুক্র ও শনিবার করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এ দুদিন ক্লাস বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার অর্ধদিবসের ক্লাস চলবে পূর্ণদিবস।

এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।