বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে

ডেস্করিপোর্ট  এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে।

শনিবার বিকালে চুনকুটিয়া চৌরাস্তায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন সাড়ে ৩ লাখ সেচ পাম্পে রাত ১২টার পর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি। লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রফিক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা আহসান উদ্দিন আহমেদ রুবেল প্রমুখ।