বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:১৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দাম কমলো ডিজেল অকটেন ও পেট্রোলের

ডেস্করিপোর্ট  ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাত থেকেই এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ।

কিছুক্ষণের মধ্যেই এটির প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর পরদিনই দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার।

নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরোসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রোল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

চলতি মাসের ৫ তারিখ রাতে হঠাৎ লিটার প্রতি সর্বোচ্চ ৪৬ টাকা দাম বাড়িয়ে ঘোষণা আসে। জ্বালানি তেলের দামের হঠাৎ এই বৃদ্ধিতে প্রভাব পড়ে বাজারে। মুহূর্তেই বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম।

এতে দ্রব্যে লাগামহীন ঊর্ধ্বগতির চাপে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। এ নিয়ে গত কয়েকদির তুমুল আলোচনা-সমালোচনার পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে সরকার।