মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:৫৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছেন র‍্যাব-৭। কারখানাটি থেকে ১০টি বিভিন্ন ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় অস্ত্র তৈরির কারিগর জাকির হোসেনকে আটক করা হয়।

বুধবার (৩১ আগস্ট) ভোরে বাঁশখালী উপজেলার পূর্বাঞ্চল দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

তিনি বলেন, এ বিষয়ে নুরুল আবছার জানান, বুধবার ভোরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে কারখানাটিতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। এসময় জাকির হোসেন নামে একজনকে আটক করা। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।