মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:০৯
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

উজিরপুরে ডিবির অভিযানে মাদক সম্রাট জাকির বালি গ্রেফতার

উজিরপুর প্রতিনিধি  বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বাজার থেকে ৩১ আগস্ট দুপুর ২টায় আবুল হাসান বালির ছেলে মোঃ জাকির হোসেন বালি (৩৮) ও তার সহযোগী বানারীপাড়া উপজেলার বাইশারী এলাকার উওরকুল গ্রামের মোঃ নাসিম এর ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৩০) ২ কেজি ৩০০ গ্রাম গাজাঁ সহ গ্রেফতার।

বরিশাল ডিবি পুলিশ প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তাদের এ অভিযান পরিচালনা করে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।বরিশাল ডিবি’র চৌকস টিমের এস আই সঞ্জিব জোমাদ্দার ও এ এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মোঃ হান্নান,মোঃ কাওছার,মোঃ রিয়াজ ও কামাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি অভিযান পরিচালনা করেন।পরে সন্ধ্যায় ডিবি পুলিশ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করে।১ সেপ্টেম্বর সকালে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান।

উল্লেখ্য বানারীপাড়া উপজেলা সৈয়দকাঠী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বালির ছেলে মোঃ জাকির হোসেন বালি তার পরিবার থেকে ছিন্ন হয়ে হারতা ইউনিয়নে পিতার ক্রয়কৃত জমির উপর কোন রকম কাঠের বাড়ি নির্মাণ করে একজন রেইনটেকার হিসেবে মোটরসাইকেল চালিয়ে সাধারন ভাবে জীবন যাপন শুরুকরে। হঠাৎ ইট দিয়ে বিলাস হীন বাড়ির নির্মান তা আবার বাড়ির মধ্যে গোপন আস্তানা,বাজারের দামি দামি পোশাক ও খাবার ক্রয় করা নিয়ে এলাকায় চরম চাঞ্চল্যেকর আলোচনার গুনজন শুরু হয় তার এলাকায়।গোপন সংবাদের ভিত্তিতে একাদিক সাধারণ জনগন জানান যে মাদক সম্রাট মোঃ জাকির হোসেন বালি বারবার মাদক দ্রব্য নিয়ে প্রশাসনের হাতে গ্রেফতার হওয়া সতে্্ওে কিভাবে, কি করে দ্রুত সময়ের মধ্যে জেল হাজত থেকে বেড় হয়ে পূনরায় সর্বনাশা মাদক দ্রব্য তার নিজ এলাকা হারতা সহ বিভিন্ন এলাকায় নিজে সহ তার সহযোগিদের মাধ্যমে ছাপলাই করে থাকে।

এলাকাবাসীর পক্ষ থেকে আরো জানান যে মাদক সম্রাট মোঃ জাকির হোসেন বালির হাত থেকে কোমলমতি শিক্ষার্থী ও যুব সমাজ রক্ষা করতে হলে তথা হারতা ইউনিয়ন বাসিকে রক্ষা করতে হলে বারবার একাদিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি,শীর্ষ মদক দ্রব্য ব্যবসায়ী মোঃ জাকির হোসেন বালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা ও মাদকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ এর দাবি জানান।