মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৫৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু

ডেস্করিপোর্ট  দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সরকারের খোলা বাজারে পন্য বিক্রি (ওএমএস) শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন সড়কে ভোক্তাদের হাতে পন্য তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ জানায়, বরিশাল নগরীতে প্রথম দিন ১০টি পয়েন্টে ট্রাক সেল এবং ১১টি দোকানেসহ মোট ২১ স্থানে ওএমএস বিক্রি হয়। একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৮ টাকা দরে সর্বোচ্চ ৩ কেজি আটা কিনতে পারছেন। বরিশাল নগরীতে মোট ডিলার ৪০ জন।

বাজারের চেয়ে তুলনামূলক কম দামে চাল ও আঁটা কিনতে পারায় খুশী সাধারন ক্রেতারা। তারা অন্যান্য নিত্য পন্যও সরবরাহের দাবী জানিয়েছেন।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, খোলা বাজারে চাল ও আটা বিক্রির ফলে বাজারে স্থিতিশীলতা ফিরবে। আগামী ৩ মাস এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।