মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৪
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ : ৩১ ভারতীয় জেলেকে আটক

ডেস্করিপোর্ট  বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ২টি ট্রলারসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিলো ভারতীয় জেলেরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গোপসাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী ওই ভারতীয় ট্রলার দুইটি আটক করে। ট্রলার দুইটি হলো এফ,বি মঙ্গল চান্দী-২৫ ও এফ,বি মঙ্গল চান্দী-০৩। এতে ৩১ জন ভারতীয় জেলে রয়েছে।

তিনি বলেন, ভারতীয় জেলেরা কোস্ট গার্ডের জাহাজ দেখামাত্র দ্রুত ট্রলার চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোস্ট গার্ডের জাহাজ মনসুর ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়। বঙ্গোপসাগর থেকে আটক করা এ ট্রলার ও জেলেদের বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরর আনার পর বিকেলেই মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্গন ও মৎস্য সম্পদ লুণ্ঠন আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে।