রবিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৫৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্করিপোর্ট  ময়মনসিংহে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মসিংহের সঙ্গে চট্রগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ময়মসিংহের সাথে চট্রগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস শ্যামগঞ্জে রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে।

প্রসঙ্গত, শনিবার (১৭ সেপ্টেম্ব) দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের এসএলআর (মালবাহী-যাত্রীবাহী) বগি এই রুটে লাইনচ্যুত হয়। পরে আড়াই ঘণ্টা চেষ্টার পর ট্রেন যোগাযোগ সচল হয়।