রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারত রফতানি বন্ধের পর চীন ও মিসর থেকে দুই জাহাজ পেঁয়াজ এসেছে

ডেক্সরিপোর্ট:ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের পর চীন ও মিসর থেকে ১৩ কন্টেইনার ভর্তি পেঁয়াজ নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে দুটি জাহাজ।

এসব কন্টেইনার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর পর সোমবার পেঁয়াজ খালাস শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

এম ভি কালা পাগুরো এবং এমভি জাকার্তা ব্রিজ নামক জাহাজ দুটি করে এসব পেঁয়াজ আসে।

সাধারণত প্রতিটি ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে গড়ে ৩০ টনের মতো পেঁয়াজ থাকতে পারে। অর্থাৎ দুই জাহাজে ৩৯০ টনের মতো পেঁয়াজ হতে পারে।

আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি হল- জেনি এন্টারপ্রাইজ, হাফিজ করপোরেশন ও এন এস ইন্টারন্যাশনাল।

বন্দরের জেটিতে এসব কন্টেইনার নামানোর কাজ চলছে। পরে পণ্য আমদানিকারকরা ছাড় করাবেন।

পেঁয়াজের বাজারে অস্থিরতার পরিপ্রেক্ষিতে তুরস্ক, মিয়ানমার ও মিশর থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাণিজ্য সচিব ইতোপূর্বে জানিয়েছিলেন।