সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

জুয়া খেলার সময় ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৯ জুয়াড়ি আটক

ডেস্করিপোর্ট  দিনাজপুরের হিলিতে জুয়া খেলার সময় এক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রোববার ভোররাত ৪টায় হিলির আলিহাট ইউনিয়নের ইটাই আদর্শ গ্রাম হতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ইটাই গ্রামের এনামুল হক, তার ছোটভাই সোবহান মন্ডল, একই গ্রামের আব্দুর রশিদ, সাদেক আলী, ফরহাদুল ইসলাম, শাহাদত হোসেন, রিকাবি গ্রামের গোলাম মোস্তফা (আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি), ফারুক মিয়া, মাহাতাব হোসেন (আলিহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য)।

হাকিমপুর থানার ওসি আবু ছায়েম মিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল ভোররাত ৪টার দিকে ওই স্থানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করা হয়।