সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

সেন্টমার্টিনে ভেসে আসলো নাবিক বিহীন বিদেশী জাহাজ

ডেস্করিপোর্ট  টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে একটি জাহাজ ভেসে এসেছে। জাহাজটিতে কোনো লোক নাবিক নেই। কিছু পাথর ছাড়া অন্য কোনো মালামালও পাওয়া যায়নি। জাহাজটির মালিকানা নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল শুক্কুর জানান, দুপুরের দিকে হঠাৎ করে একটি বড় আকৃতির জাহাজ ভেসে আসতে দেখা যায়। প্রথমে ভয়ে লোকজন সেদিকে যাননি। পরে এলাকার কয়েকজন ছেলে ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেখানে যান। জাহাজটিকে বেশ পুরোনো মনে হচ্ছে।

এর গায়ে কোনো নাম লেখা নেই। তবে দুটি নম্বর আছে। এর একটি হলো MR 3322, আরেকটি হলো SC4562B।
সেন্টমার্টিন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নজির আহমদ জানান, দুপুরে ছেঁড়াদ্বীপের প্রাকৃতিক পাথরের ওপর একটি জাহাজ এসে আটকা পড়েছে।

তবে সেখানে কোনো লোকজন ছিল না। কিছু পাথরের খোয়া আছে। ইঞ্জিন রুম ছিল তালাবদ্ধ। ভয়ে তাই সেখানে কেউ উঁকি দেননি। জাহাজ ভেসে আসার বিষয়টি স্থানীয় কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ‘সমুদ্রে ভেসে একটি বিদেশী জাহাজ আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। ’

সেন্টমার্টিন দ্বীপ কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, জাহাজটি ভেসে এসেছে। তবে অন্য কোনো মালামাল পাওয়া যায়নি। কিছু পাথর ও খোয়া আছে। এটিতে কোনো নাবিক নেই।