ডেস্করিপোর্ট বরিশালে গলায় ফাঁস দিয়ে মায়া বেপারী (২১) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মৃত মায়া বেপারী (২১)বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের রায়পুরা এলাকার স্বপন বেপারীর মেয়ে এবং স্থানীয় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো সে।
বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান।
তিনি জানান, ঘটনাস্থলে আসার আগেই কলেজ ছাত্রীর মরদেহ স্বজনরা নামিয়ে ফেলেছে। তবে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও গ্রহন করা হবে।
তিনি বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে কোন কারনে অভিমান করে কলেজ ছাত্রী নিজ বসত ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারন জানা যাচ্ছে না। তাই মরদেহের ময়নাতদন্ত করা হবে।
এদিকে মৃতের মা রিতা বেপারী জানান, মায়ার একটি ছেলের সাথে যোগাযোগ ছিলো। এ নিয়ে পারিবারিভাবে ঝামেলা হওয়ায় মায়া তার মোবাইল ভেঙ্গে ফেলে। এরপর ওই ছেলে তার মোবাইলে ফোন দিয়ে মায়ার সাথে কথা বলে, তারপর সন্ধ্যা ৭ টার দিকে পরিবারের সবার অজান্তে মায়া ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।